বাসচাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-সারিয়াকান্দি সড়কের সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস ইব্রাহীম হোসেন (৬) নামের এক শিশুকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় ব্যক্তিরা বিকেল সোয়া পাঁচটা থেকে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। পরে সারিয়াকান্দি থানা-পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। নিহত ইব্রাহীম সারিয়াকান্দির হাটফুলবাড়ি গ্রামের আবদুল করিমের ছেলে। সে রাস্তা পার হচ্ছিল।