বাসচাপায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গাজীপুরা নামক এলাকায় গতকাল মঙ্গলবার বাসের চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ওই পোশাকশ্রমিকের নাম সুফিয়া (২৬)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ীর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সকালে গাজীপুরা এলাকায় সড়ক পারাপারের সময় সুফিয়াকে গাজীপুরগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ময়নাতদন্তের পর টঙ্গী মডেল থানার পুলিশ নিহতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে।