বাসচাপায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদরের বগুড়া-নামুজা সড়কের নুনগোলা নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বগুড়া সদরের পল্লী মঙ্গল বাড়ইপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বায়েজিদ আলম (৪২), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও তাঁদের চার বছরের মেয়ে রিশা।বগুড়া সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ তাঁর স্ত্রী ও মেয়ে রিশাকে নিয়ে মোটরসাইকেলে করে কাহালু উপজেলার কাহলা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। দুপুরে বগুড়া-নামুজা সড়কে ওঠার পরই বগুড়া থেকে নামুজাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদ ও তাঁর মেয়ে মারা যান। মনোয়ারা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।