বাসচাপায় ২ পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন কৈবল্যধাম রাস্তার মাথায় বাসের চাপায় দুই পোশাকশ্রমিক নিহত ও অন্য সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুলালী (৪০) ও লাকী (২২)—দুজনেই সাগরিকা সড়কের গাউস ফ্যাশন নামের পোশাক কারখানার শ্রমিক। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শাহজাদী (২২) ও পারভিন (২৫) নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, হতাহত পোশাকশ্রমিকেরা একটি টেম্পোতে ওঠার চেষ্টা করছিলেন। পেছন থেকে আসা একটি বাসের ধাক্কায় অপেক্ষমাণ যাত্রীরা ছিটকে পড়েন এবং টেম্পোটি উল্টে যায়।