বাসচালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার নান্দুয়াইন এলাকায় গতকাল রোববার এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় জনতা রক্তাক্ত ছোরাসহ এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নিহত বাদল খানের (৪২) বাড়ি ঝালকাঠির নলছিটি থানার নগরবাড়ী গ্রামে। তিনি কালিয়াকৈর-নবীনগর সড়কে বাস চালাতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে কয়েকজন দুর্বৃত্ত বাদল খানকে নান্দুয়াইন গ্রামের পিএসটিসি হাসপাতালের পাশের গজারিবনে নিয়ে গলা কেটে হত্যা করে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা রক্তাক্ত ছোরাসহ চান মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। চান মিয়ার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামে।পুলিশ সূত্র জানায়, বাদলের পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স ও ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে খুনের কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।