বাসচালকসহ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোল্লাহাটে গতকাল শনিবার পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে গত শুক্রবার যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও তাঁর সহকারী নিহত হন।খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি এলাকায় শনিবার দুপুরে একটি পিকআপ পথচারী হাফিজুর রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়ি মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় শুক্রবার রাত সাড়ে নয়টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক মুনির (৩০) ও তাঁর সহকারী সোহরাব (২০) নিহত ও ৪৮ জন যাত্রী আহত হন। নিহত দুজনের বাড়ি পিরোজপুরে।