বাসচালকের ঘুম কেড়ে নিল পাঁচ শ্রমিকের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচালকের ঘুম কেড়ে নিল শবে বরাতের ছুটি কাটাতে আসা পাঁচ পোশাকশ্রমিকের প্রাণ। এতে আরও ২০ জন বাসযাত্রী আহত হন। গতকাল সোমবার ভোরে নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজারে এই দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকেরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনির উদ্দিনের ছেলে পলাশ উদ্দিন মিয়া (৩০), কুষ্টিয়ার রাধানগর মহল্লার লোকমান হোসেন (২৫), দৌলতপুরের সামশুল ইসলাম (৫০), শরিফ উদ্দিন (২২) ও কুমারখালীর জহুরুল ইসলাম (৩৫)। নাটোরের বনপাড়া মহাসড়ক থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর পাঁচটায় বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের নয়াবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী মারা যান। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা এ দুর্ঘটনায় আহত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোগাছী গ্রামের জীবন (২১), অচিন্তপুর গ্রামের মামুন (৩০), কুষ্টিয়ার মিরপুরের হাবিব (৪০), আশিকুর রহমান (৩২), কামরুজ্জামান (৩৫) ও কুমারখালীর নজরুল ইসলামসহ (৩৫) ২০ জনকে বনপাড়া পাটোয়ারী হাসপাতাল, আমেনা হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আমেনা হাসপাতালে চিকি ৎ সাধীন বাসযাত্রী কামরুজ্জামান জানান, উত্তরা ট্রাভেলস নামের ওই বাসটি গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ১২টায় আমিনবাজার পার হওয়ার সময় চালক ঘুমিয়ে পড়লে বাসটি পাশের খালে পড়ে যাওয়ার উপক্রম হয়। এ সময় ওই চালকের সঙ্গে যাত্রীদের বাকিবতণ্ডা হয়। ভোর পাঁচটার দিকে নয়াবাজার ঢোকার সময় চালক আবার ঘুমিয়ে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের খালে পড়ে যায়। যাত্রীদের চি ৎ কারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়।