বাসটির গতিনিয়ন্ত্রক যন্ত্রে কারসাজি ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় মামলায় গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা ও জজ আদালতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে বলা হয়েছে, যে বাসটির সঙ্গে তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছিল, সেই বাসের গতিনিয়ন্ত্রক যন্ত্রে কারসাজি (টেম্পার্ড) করা হয়েছিল।
এ ছাড়া আদালতে রাষ্ট্রপক্ষে বিআরটিএর এক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তবে শুনানির সময় বাসের চালক জামির হোসেন অনুপস্থিত ছিলেন। এ নিয়ে এ মামলায় ৩৯ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীরের আদালতে বিআরটিএর মানিকগঞ্জের তৎকালীন সহকারী পরিচালক (প্রকৌশল) আবদুল সাত্তার সাক্ষ্য দেন। একই ঘটনায় উচ্চ আদালতে ক্ষতিপূরণ মামলায় বাসচালক হাজির থাকায় তিনি এ সময় আদালতে উপস্থিত থাকতে পারেননি বলে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন। আজ বুধবার আসামিপক্ষের আইনজীবী বিআরটিএর কর্মকর্তাকে জেরা করবেন।
রাষ্ট্রপক্ষে (বাদীপক্ষ) মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আফছারুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খান খালিদ আদনান, জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নূরুল হুদা। আসামিপক্ষে ছিলেন জেলা বারের আইনজীবী মাধব সাহা।
খান খালিদ আদনান বলেন, প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাসটি অতিরিক্ত গতিতে চালানো হয়। দুর্ঘটনার সময় চালকের সনদও (লাইসেন্স) ছিল মেয়াদোত্তীর্ণ। তিনি সনদ বর্ধিতকরণের আবেদনের ভুয়া কাগজপত্র নিয়ে বাস চালাচ্ছিলেন। তবে এ বিষয়টি পুলিশের পক্ষ থেকে আদালতে উপস্থাপন করতে হবে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে কাগজের ফুল চলচ্চিত্রের শুটিং স্পট দেখে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ সহযাত্রীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। অন্য তিনজন হলেন প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন, কর্মী জামাল হোসেন ও মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান।

দুর্ঘটনায়তারেকমিশুকেরমৃত্যু

বাসটির গতিনিয়ন্ত্রক যন্ত্রে কারসাজি ছিল

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় মামলায় গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা ও জজ আদালতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রতিবেদন দাখিল করা হয়েছে।এতে বলা হয়েছে, যে বাসটির সঙ্গে তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছিল, সেই বাসের গতিনিয়ন্ত্রক যন্ত্রে কারসাজি (টেম্পার্ড) করা হয়েছিল।

এ ছাড়া আদালতে রাষ্ট্রপক্ষে বিআরটিএর এক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।তবে শুনানির সময় বাসের চালক জামির হোসেন অনুপস্থিত ছিলেন।এ নিয়ে এ মামলায় ৩৯ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীরের আদালতে বিআরটিএর মানিকগঞ্জের তৎকালীন সহকারী পরিচালক (প্রকৌশল) আবদুল সাত্তার সাক্ষ্য দেন।একই ঘটনায় উচ্চ আদালতে ক্ষতিপূরণ মামলায় বাসচালক হাজির থাকায় তিনি এ সময় আদালতে উপস্থিত থাকতে পারেননি বলে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন।আজ বুধবার আসামিপক্ষের আইনজীবী বিআরটিএর কর্মকর্তাকে জেরা করবেন।

রাষ্ট্রপক্ষে (বাদীপক্ষ) মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আফছারুল ইসলাম।তাঁকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খান খালিদ আদনান, জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নূরুল হুদা।আসামিপক্ষে ছিলেন জেলা বারের আইনজীবী মাধব সাহা।

খান খালিদ আদনান বলেন, প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাসটি অতিরিক্ত গতিতে চালানো হয়।দুর্ঘটনার সময় চালকের সনদও (লাইসেন্স) ছিল মেয়াদোত্তীর্ণ।তিনি সনদ বর্ধিতকরণের আবেদনের ভুয়া কাগজপত্র নিয়ে বাস চালাচ্ছিলেন।তবে এ বিষয়টি পুলিশের পক্ষ থেকে আদালতে উপস্থাপন করতে হবে।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে কাগজের ফুল চলচ্চিত্রের শুটিং স্পট দেখে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ সহযাত্রীরা।দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।অন্য তিনজন হলেন প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন, কর্মী জামাল হোসেন ও মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান।