বাসদের আট দফা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি মণ ধানের মূল্য ৮৮০ টাকা নিশ্চিত করাসহ আট দফা দাবিতে গতকাল শুক্রবার নওগাঁর মহাদেবপুর উপজেলায় সমাবেশ ও পদযাত্রা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলের নেতা-কর্মীরা হাট চকগৌরী ভীমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে চৌমাশিয়া নওহাটা মোড় বাজার পর্যন্ত পদযাত্রা এবং পরে নওহাটা বাজারে সমাবেশ করেছেন। সমাবেশে বক্তৃতা করেন বাসদ নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জয়নাল আবেদীন, মহাদেবপুর উপজেলা শাখার সদস্যসচিব কালিপদ সরকার, নওগাঁ জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সমশের মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নওগাঁ জেলার সভাপতি জয়ন্ত বর্মণ প্রমুখ। তাঁদের উল্লেখযোগ্য অন্য দাবিগুলো হচ্ছে: খরা-বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, চাতালশিল্প রক্ষা করা ও চাতালশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|