বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার শহরের পৌর শহীদ মিনার চত্বরে জনসভা করে বাসদ গাইবান্ধা জেলা শাখা। বাসদ জেলা শাখার সমন্বয়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল হক, বাসদ জেলা ফোরামের সদস্য মোস্তফা মনিরুজ্জামান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের গাইবান্ধা জেলা আহ্বায়ক ইসরাত জাহান প্রমুখ।