বাসদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নগরের আম্বরখানা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে আম্বরখানা পয়েন্টে আয়োজিত সমাবেশে বাসদের জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সহসভাপতি আজহারুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ বক্তব্য দেন। সঞ্চালনা করেন বাসদ নেতা প্রণব জ্যোতি পাল।