বাসন্তী উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঘী পূর্ণিমা উপলক্ষে ফরিদপুরের শ্রীঅঙ্গনে শুরু হয়েছে বন্ধু বাসন্তী উৎসব। গতকাল শনিবার সন্ধ্যায় অধিবাসের ঘট স্থাপনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হয়। মহানাম সম্প্রদায়ের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ২৪ প্রহরব্যাপী মহানাম মহাকীর্তন, ধর্মীয় আলোচনা সভা, স্বর সন্ধান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। পদাবলি কীর্তন, ভজনসংগীত ও শুদ্ধ শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন কলকাতা থেকে আগত সংগীতাচার্য স্বপন চক্রবর্তী ও তাঁর সহযোগী শিল্পীরা। বুধবার উৎসবের শেষ দিনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীরা ভক্তিগীতি পরিবেশন করবেন।