বাসভবনে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা: উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে রোববার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

সোমবার বিকেলে প্রথম আলোকে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এই হামলার ব্যাপারে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে। হামলার পর প্রধানমন্ত্রী আমাকে ফোন করে কুশল জানতে চেয়েছেন।’

বিকেলে শাহবাগ থানার সামনে এক ব্রিফিংয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে ২০ সদস্যদের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য সচিবালয়ে গেছে। আশা করা হচ্ছে ভালো একটি সমাধান হবে।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।ছবি: আবদুস সালাম
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।ছবি: আবদুস সালাম

উপাচার্যের বাড়িতে হামলার বিষয়ে মনিরুল ইসলাম বলেন, তদন্ত না করে এ ব্যাপারে কোনো কিছু বলা যাবে না।

শাহবাগ থানা-পুলিশ জানায়, উপাচার্যের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিকেল পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।