বাসভাড়া, জ্বালানি ও দ্রব্যমূল্য কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসভাড়া, সংকুচিত প্রাকৃতিক গ্যাসসহ (সিএনজি) অন্যান্য জ্বালানি ও দ্রব্যমূল্য কমানো এবং শেয়ারবাজার কেলেঙ্কারির নায়কদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গণফোরাম। গতকাল বুধবার বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বলেন, সরকার কিছুদিন পর পর সিএনজিসহ বিভিন্ন জ্বালানির দাম বাড়াচ্ছে। এর প্রভাব পড়ছে দ্রব্যমূল্য ও বাসভাড়ার ওপর। বাসভাড়া নিয়ে চলছে চরম নৈরাজ্য। শেয়ারবাজার কেলেঙ্কারির নায়কদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নেতারা আরও বলেন, অসহায় লিমনকে নিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। কিন্তু সরকার এসব ব্যাপারে উদাসীন। জনগণকে জিম্মি করে দেশ চলতে পারে না।সমাবেশে গণফোরামের নেতারা সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য তাদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কমান্ডার (অব.) আব্দুর রউফ, সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।