বাসভাড়ায় নৈরাজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসমালিকদের ভাড়া-নৈরাজ্য বন্ধের দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।সমাবেশে বক্তারা বলেন, বহুজাতিক কোম্পানিকে ভর্তুকি দেওয়ার জন্যই সরকার সিএনজি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। আর পরিবহন মালিকেরা জ্বালানির মূল্যবৃদ্ধির কয়েক গুণ ভাড়া বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপিয়েছে। তাঁরা বলেন, পরিবহন ভাড়া বৃদ্ধির দোহাই দিয়ে মধ্যস্বত্বভোগীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যেরও দাম বাড়িয়েছে। জনগণের জীবন ভয়াবহ সংকটের মুখোমুখি। অথচ এ ক্ষেত্রে সরকার নিশ্চুপ। এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেন বক্তারা।