বাসমাশিস-এর নতুন সভাপতি কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন এম ডি কামরুল ইসলাম। গত শুক্রবার রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে সমিতির কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চাকরি থেকে অবসরজনিত শূন্যতার কারণে কেন্দ্রীয় সভাপতি মো. শামসুল হককে অব্যাহতি দেওয়া হয়। সহসভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় অবসরজনিত কারণে কেন্দ্রীয় কমিটির আরও কিছু পদ শূন্য হওয়ায় তা পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির মেয়াদকাল পূর্ণ হওয়ায় আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।এর আগে শামসুল হকের নেতৃত্বে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি সমিতির সাধারণ সম্পাদক মো. ইনছান আলীকে অব্যাহতি দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে গতকাল শামসুল হককে অব্যাহতি দেওয়া হলো। বিজ্ঞপ্তি।