বাসমাশিসের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন মালেকা বেগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মালেকা বেগম। শারীরিক অসুস্থতার কারণে বাসমাশিসের সভাপতি মো.সামসুল হক ৫ জুলাই পদত্যাগ করেন।বাসমাশিসের দায়িত্ব নিয়ে মালেকা বেগম সরকারি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শিক্ষক সমিতির অনিয়ম-দুর্নীতি দূর করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের জন্য সবাইকে প্রস্তুত থাকতেও বলেছেন মালেকা বেগম। বিজ্ঞপ্তি।