বাসযোগ্য চট্টগ্রাম গড়তে ছয় দফা কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসযোগ্য চট্টগ্রাম গড়তে ছয়টি কর্মসূচি ঘোষণা করেছে ‘চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই)’।
গতকাল শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ, চট্টগ্রাম কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে: প্রতি মাসের শেষ শনিবার পরিচ্ছন্ন চট্টগ্রাম দিবস পালন, জুনে চট্টগ্রামের পুরোনো রেলওয়ে স্টেশন থেকে স্টেডিয়াম পর্যন্ত দ্বিতীয় ‘ওয়ার্কিং ফর চিটাগাং’ পদযাত্রা, সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সহযোগিতায় ওয়ার্ডভিত্তিক সমীক্ষা এবং চকবাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় নিবিড় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নগর পুলিশ ও বিএসআরএমের সহযোগিতায় ষোলশহর ২ নম্বর গেট মোড়ের যানজট নিরসনে কমিউনিটি পুলিশিং পাইলট কার্যক্রম চালু ইত্যাদি।
‘ওয়ার্কি ফর চিটাগাং’ শিরোনামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিআরআইয়ের প্রধান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণ-এর প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গভর্নিং বডির সভাপতি ফজলুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুরুল কিবরীয়া প্রমুখ।
বাসযোগ্য চট্টগ্রাম নগর গড়তে ১২ এপ্রিল নগরের বহদ্দারহাট মোড় থেকে ডিসি হিল পর্যন্ত পদযাত্রা করে সংগঠনটি।