বাসযোগ্য ঢাকার দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া নিয়ন্ত্রণ, যানজট নিরসন, গ্যাস-পানি-বিদ্যুতের সংকট দূর করে বাসযোগ্য ও সবার জন্য ঢাকার দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটি। পরে দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে স্মারকলিপি দেওয়া হয়।
সিপিবির ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, আহসান হাবীব, ঢাকা কমিটির সম্পাদক সাজেদুল হক। সমাবেশ শেষে একটি মিছিল নগর ভবনের উদ্দেশে যাত্রা করলে সংহতি চত্বরের (কদম ফোয়ারা) সামনে পুলিশ বাধা দেয়। পরে আবদুল কাদের ও সাজেদুল হকের নেতৃতে প্রতিনিধিদল নগর ভবনে গিয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। বিজ্ঞপ্তি।