বাসযোগ্য ১৪০টি শহরের মধ্যে ঢাকা ১৩৭তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ১৪০টি শহরের মধ্যে বাসযোগ্য শহর হিসেবে ঢাকার অবস্থান ১৩৭তম। যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বৈশ্বিক বসবাসযোগ্য প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শহরগুলোর স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোসহ ৩০টি বিষয় বিবেচনায় নিয়ে পরিচালিত এক জরিপের ভিত্তিতে বাসযোগ্যতার এ তালিকা তৈরি করা হয়েছে।

জরিপে সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন নিজের অবস্থান ধরে রেখেছে।

তালিকায় বাসযোগ্য শহরের শীর্ষ ১০-এ রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা (দ্বিতীয়), কানাডার ভ্যাংকুভার (তৃতীয়), টরন্টো (চতুর্থ) ও ক্যালগেরি (পঞ্চম), ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ও পার্থ, অষ্টম নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ড, নবম ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি এবং দশম স্থানে রয়েছে জার্মানির হামবুর্গ।

তালিকার ১৪০তম শহর হলো সিরিয়ার রাজধানী দামেস্ক।