বাসযোগ্যতায় ২৩১ শহরের মধ্যে ঢাকা ২১৪তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসবাসের যোগ্যতার দিক দিয়ে বিশ্বের ২৩১টি নগরের মধ্যে ঢাকার অবস্থান ২১৪তম। সবচেয়ে বাসযোগ্য শহর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আর নিকৃষ্টতম নগরী ইরাকেরবাগদাদ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সার গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে। তালিকায় বরাবরের মতো এবারও পশ্চিম ইউরোপীয় দেশগুলোর নগরী আধিপত্য বজায় রেখেছে।
তালিকায় শীর্ষ ভিয়েনার পর আছে সুইজারল্যান্ডের জুরিখ, নিউজিল্যান্ডের অকল্যান্ড, জার্মানির মিউনিখ ও কানাডার ভ্যাঙ্কুভার। এশীয় নগরগুলোর মধ্যে সবার ওপরে আছে সিঙ্গাপুর। তবে বিশ্বে এর অবস্থান ২৫তম। আফ্রিকার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকার ডারবান। এ নগরীর অবস্থান ৮৭তম।