বাসশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় অবরোধ ও বিক্ষোভ করেছেন বাসশ্রমিকেরা। বাসে চাঁদাবাজির প্রতিবাদে মাওয়া চৌরাস্তায় গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলকারী ইলিশ, ডিএম, আপন পরিবহনের প্রায় শতাধিক শ্রমিক এই বিক্ষোভ করেন। পরিবহন শ্রমিকেরা অভিযোগ করেন, ঢাকার গুলিস্তানের চাঁদাবাজ চক্র বাসে চাঁদা দাবি করছে। এর প্রতিবাদেই তাঁরা চৌরাস্তায় অবরোধ সৃষ্টি করেন। এতে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মো. জামান, সালাউদ্দিন, মো. দুলাল, সুমন আহমেদ, ফরিদ, আজিজ প্রমুখ। এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি