বাসশ্রমিকদের মধ্যে চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধের জন্য বাসশ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অধিকাংশ শ্রমিক তাঁদের হাঁস-মুরগি, ছাগল বিক্রি করে সংসার চালাচ্ছেন বলে জানা গেছে। এ কারণে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন গত রোববার ৩৩০ জন বাসশ্রমিকের মধ্যে চাল বিতরণ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলার ফুলবাড়ী বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে উপজেলার ওই শ্রমিকদের মধ্যে চাল বিতরণ করা হয়। ২৫০ জন রেজিস্টার্ড শ্রমিকের প্রত্যেককে পাঁচ কেজি এবং ৮০ জন নন-রেজিস্টার্ড শ্রমিকের প্রত্যেককে তিন কেজি করে চাল দেওয়া হয়।