বাসস ওয়েবসাইটে হ্যাকারের হানা
সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইট (.িনংংহবংি.হবঃ) হ্যাকারদের হাতে বেদখল হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ওয়েবসাইটটি হ্যাক্ড (বেদখল) হয়ে যায়। এরপর একবার সচল করার চেষ্টা করা হলেও তা সচল হয়নি।গতকাল রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় ওয়েবসাইটটিতে ঢুকে দেখা যায়, সেখানে রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে—এমন কথা লেখা। ওয়েবসাইট অচল থাকার কারণে বাসস গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে সংবাদ পাঠানো অব্যাহত রাখে বলে জানান সংস্থাটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম।তিনি প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যার পর থেকেই ওয়েবসাইটটি হ্যাক্ড হয়ে যায়। এর পর থেকে আমরা বিকল্প ব্যবস্থায় ই-মেইল ও প্রয়োজনে ফ্যাক্সে গ্রাহক ও সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে খবর পাঠাচ্ছি।’ হ্যাকিংয়ের ঘটনাকে তিনি ‘অন্তর্ঘাতমূলক’ বলে অভিহিত করেন।কে বা কারা এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বের করা যায়নি। ইহসানুল করিম জানান, বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হয়েছে। হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।