বাসসে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসস
বাসস

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসে অচলাবস্থা চলছে। ফলে সংস্থাটির ওয়েবসাইটে সংবাদ প্রকাশ প্রায় বন্ধ আছে। কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের ধর্মঘটের কারণে মঙ্গলবার বেলা দুইটা থেকে এই অচলাবস্থার শুরু হয়। এখনো তা চলছে।
বাসস সূত্রে জানা গেছে, সংস্থাটির বিশেষ প্রতিনিধি মনোজ কান্তি রায়কে সম্প্রতি ব্যবস্থাপনা সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে তাঁকেসহ পাঁচ সাংবাদিককে অবরুদ্ধ করে রাখেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের নেতারা। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা সার্ভার, টেলিফোন সবকিছু অচল করে দেন।
মনোজ কান্তি রায় প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র আমাদের অবরুদ্ধ করে রেখেছে। তারা কী করতে পারে আর আমরা কী করতে পারি, সময়ই বলে দেবে।’

এ বিষয়ে জানতে চাইলে বাসসের প্রধান প্রতিবেদক মধুসূদন মণ্ডল সন্ধ্যা সোয়া ছয়টায় প্রথম আলোকে বলেন, ‘তথ্যমন্ত্রীকে ঘটনা জানানো হয়েছে।’