বাসসের পরিচালনা বোর্ড গঠিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে চেয়ারম্যান করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড সম্প্রতি গঠন করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই সংবাদ সংস্থায় তিন বছরের জন্য ১১ সদস্যের এই বোর্ড সম্প্রতি গঠন করা হয়। খবর বাসসের।বোর্ডের সদস্যরা হলেন: বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন ও প্রেস), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।অন্য সদস্যদের মধ্যে রয়েছেন: দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মোস্তাক আহমেদ মোবারকি, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক আজকালের খবর-এর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, খুলনার ডেইলি ট্রিবিউন-এর সম্পাদক বেগম ফেরদৌসী আলী এবং বাসসের নগর সম্পাদক অজিত কুমার সরকার।