বাসা থেকে বের হতে পারছেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তকারীর ভয়ে এক সপ্তাহ ধরে বাসা থেকে বের হচ্ছেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ওই ছাত্রীর পরিবার এ কথা জানিয়েছে।
এ ঘটনায় চট্টগ্রাম নগরের হালিশহর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রীর বড় ভাই।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবীর প্রথম আলোকে বলেন, উত্ত্যক্তকারী ওই যুবক ও তাঁর সহযোগীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
মেয়েটির বড় ভাই বলেন, বেশ কিছুদিন ধরে মো. তুহিন ওরফে সুমন নামের এক যুবক সহযোগীদের নিয়ে তাঁর বোনকে উত্ত্যক্ত করছে এবং তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। এ ছাড়া মুঠোফোনে তাঁর পরিবারের সদস্যদেরও হুমকি দিয়ে আসছে। এতে তাঁরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভয়ে এক সপ্তাহ ধরে বাসা থেকে বের হচ্ছেন না তাঁর ছোট বোন।
ওই ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তুহিন নামের ওই যুবক আমাকে উত্ত্যক্ত করে আসছে। আমাকে তুলে নেওয়ারও হুমকি দিয়েছে। তার ভয়ে এক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি।’
মো. তুহিনের মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ব্যস্ত আছেন বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।