বাসাইল পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় আগামী ৩০ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রোববার এই নির্বাচনের নতুন এই তফসিল ঘোষণা করা হয়েছে।
গত ১৫ মে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে বর্তমান মেয়র উচ্চ আদালতে একটি মামলা করায় আদালত নির্বাচন স্থগিত করেছিলেন। আইনগত জটিলতা নিরসন হওয়ায় নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করেছে বলে জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও বাসাইল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ৭ জুন, প্রত্যাহারের শেষ দিন ১৪ জুন এবং ভোট গ্রহণ হবে ৩০ জুন।