বাসাইলে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইলে গত রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাই লাবু মিয়াকে (২৫) খুন করেছেন এক যুবক। লাবু বাসাইল উপজেলার হাবলা বিলপাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে।লাবুর মা জবেদা বেওয়া জানান, শনিবার ঈদের দিন রাতে একই বাড়ির মৃত গর্জনের ছেলে ফিরোজ আলম (২৬) উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন। লাবু তাঁকে কম আওয়াজ দিয়ে গান বাজাতে বলেন। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরদিন সকালে লাবু বিলপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে ফিরোজ তাঁকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই লাবু মারা যান।লাবু মিয়া স্থানীয় একটি স মিলের শ্রমিক ছিলেন বলে জানান তাঁর মা। বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ মোশারফ হোসেন বলেন, ফিরোজকে অভিযুক্ত করে মামলা হয়েছে। ঘটনার পর থেকে ফিরোজসহ তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।