বাসাবো উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৪ নাম্বার ওয়ার্ডের দুই কাউন্সিল পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এই ওয়ার্ডের ভোটকেন্দ্র বাসাবো উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্তমানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এ ঘটনায় পুরো বাসাবো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাসুদ হাসান শামিম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা চলছে। বাসাবোর ‘দশের মোড়’ এলাকায় এখনো সংঘর্ষ চলছে।
সেখানে দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা জানান, এক ঘণ্টা ধরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে, কিন্তু পারছেন না।