বাসাবোয় ভাইবোন খুনের ঘটনায় মা রিমান্ডে
রাজধানীর উত্তর বাসাবোয় বাসার ভেতর ভাইবোন খুনের মামলায় মা তানজিন রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
আজ শনিবার বিকেলে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই আদেশ দেন। আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ তানজিন রহমানকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
ভাইবোন খুনের ঘটনায় উত্তর বাসাবো এলাকার আরেকটি বাড়ি থেকে আজ মা তানজিন রহমানকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বউবাজার এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) নামে ভাইবোনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘরের দুটি কক্ষ থেকে দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাদের মায়ের খোঁজ পাওয়া যায়নি।
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় হত্যার শিকার হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) এবং তার ছোট ভাই হলি (ইন্টারন্যাশনাল) ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমান (৬)।
আরও পড়ুন: