বাসাবোতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাসাবো এলাকা থেকে গত শুক্রবার মধ্যরাতে সন্ত্রাসী রাসেল ওরফে কামাল রাসেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুটার দিকে সবুজবাগ থানার উপপরিদর্শক কামরুল ফারুকের নেতৃত্বে একটি দল বাসাবো বালুর মাঠসংলগ্ন একটি কৃষ্ণচূড়াগাছের নিচে অভিযান চালায়। সেখান থেকে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছিনতাইকারী রাসেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যাসহ সাত-আটটি মামলা রয়েছে। এ ব্যাপারে সবুজবাগ থানায় একটি মামলা হয়েছে।