বাসাবোতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিল কেটে বাসাবো এলাকার একটি বাসায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে ডাকাতি হয়েছে। পরিবারের দাবি, ডাকাতেরা অস্ত্রের মুখে ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে।
পরিবার ও পুলিশ জানায়, গতকাল ভোররাত পৌনে চারটার দিকে তিন-চারজন দুর্বৃত্ত ১/২৩ পূর্ব বাসাবোর সায়েদুল হকের বাড়ির রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। সেখান থেকে তারা শোবার ঘরে ঢুকে সায়েদুল হক ও তাঁর স্ত্রী এবং সন্তানদের ঘুম থেকে জাগিয়ে তোলে।
একপর্যায়ে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। দুর্বৃত্তরা সায়েদুল হকের স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে স্টিলের আলমারি ভেঙে ফেলে এবং সেখান থেকে ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।