বাসাবোতে পোশাক কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মধ্য বাসাবোতে গতকাল শুক্রবার সকালে একটি তৈরি পোশাক কারখানায় আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে মধ্য বাসাবোর পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ‘সাকসেস অ্যাপারেল লিমিটেড’ নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে।