বাসায় না যাওয়ার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাপ্তরিক সময়ের বাইরে প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে সকাল নয়টা পর্যন্ত ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে তাঁর বাসায় না যাওয়ার জন্য প্রাথমিক শিক্ষকদের অনুরোধ জানিয়ে নোটিশ দিয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) আঞ্জুমান আরা বেগম বীথি। গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কার্যালয়ের নোটিশ বোর্ডে এ নোটিশ টাঙানো হয়। টিইও জানান, গত জানুয়ারি থেকে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর পর থেকে তাঁর বাসায় সকালে, বিকেলে ও গভীর রাত পর্যন্ত শিক্ষকেরা ভিড় করেন। রাজনৈতিক নেতাদের বাসায় নিয়ে তদবির করান এবং নীতিমালাবহির্ভূত কাজ করার জন্য চাপ দেন। এসব বন্ধে এ নোটিশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৫ এপ্রিল পর্যন্ত শিক্ষকদের বদলির কাজ চলবে।