বাসায় আগুন দিয়ে গেল চোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজ উদ্দিন রাত দুইটার দিকে ঘুম থেকে জেগে দেখেন, ঘরের আসবাবে আগুন জ্বলছে। কক্ষের ভেন্টিলেটর ভাঙা। ঘরের অনেক মালামাল নেই। গত শনিবার দিবাগত রাতে রাজশাহী নগরের উপকণ্ঠে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক হেফাজ জানান, রাত ১২টার পর তাঁরা ঘুমিয়ে পড়েন। এরপর যেকোনো সময় ভেন্টিলেটর ভেঙে বাসায় চোর ঢোকে। তাঁর ধারণা, চোর ঘরের সব বাতি নিভিয়ে মোমবাতি জ্বেলে চুরি করছিল। যাওয়ার সময় জ্বলন্ত বাতিটি ফেলে চলে যায়। তা থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে।