বাসায় ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার একটি বাসায় ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পূর্ব রাজাবাজারের ২৯/বি নম্বর বাসার তৃতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক নারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের সূত্রে জানা গেছে, বাসার ভেতর বেশ কিছু ককটেল পাওয়া গেছে।
তেজগাঁও বিভাগের পুলিশ উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, ঘটনার পর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে তলব করা হয়েছে। তারা ভেতরে গিয়ে সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
পুলিশ বাড়িটির মালিক শামসুল ইসলাম ও কেয়ারটেকার উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে, বাড়িটি শিবিরের মেস হিসেবে ব্যবহূত হতো।