প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপন ঠিকানা ফিরে পেল বন্য পাখি ‘কুচবকের’ ছানাটি। বগুড়ার শেরপুরের সীমাবাড়ী বাজারের পাশের বাঁশঝাড়ে ছিল এর বাসা। মঙ্গলবার বিকেলে বাসা থেকে ছানাটি কোনোভাবে নিচে পড়ে যায়। উড়তে না পারায় সে ওখানেই পড়ে ছিল। গতকাল বুধবার দুপুরে ছানাটিকে এর বাসা খুঁজে বের করে সেখানে ছেড়ে দেয় ‘স্বাধীন জীবন’ নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, কয়েকজন কিশোর পাখির ছানাটি হাতে নিয়ে খেলছিল। এ দৃশ্য নজরে এলে তিনি ছানাটি নিজের হেফাজতে নেন। পরে এর বাসা খুঁজে বের করেন।