বাসে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের আগুন থেকে বাঁচতে রাজধানীতে চলাচলকারী বাস-মিনিবাসে একটি করে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার নির্দেশ দিয়েছে পরিবহন মালিক সমিতি। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাসের পেছনের আসনে পরিবহনকর্মীকে রাখতে বলা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। গতকাল বুধবার মতিঝিলের সড়ক ভবনে ঢাকা পরিবহন সমিতির এক সভা থেকে মালিকদের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিনও বৈঠকে উপস্থিত ছিলেন।