বাসে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদকে গ্রেপ্তারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণ ও একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা পক্ষের নেতা-কর্মীরা প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে আগুন দেন ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার কিছুক্ষণ পর আশুলিয়া থানার পুলিশ এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি