বাসে আগুনের ঘটনায় সাত থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে গত রোববার রাতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর মিরপুর, শাহবাগ, শাহআলী, কাফরুল, ধানমন্ডি, তেজগাঁও ও নিউমার্কেট থানায় মোট সাতটি মামলা হয়। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের এসব মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় গতকাল আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।হরতালের আগে গত রোববার রাতে রাজধানীর মিরপুর, সড়ক ভবন, নিউমার্কেট, ধানমন্ডি, ফার্মগেট, মোহাম্মদপুর এলাকাসহ কয়েকটি স্থানে আটটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় রাতেই পাঁচজনকে আটক করা হয়।পুলিশ জানায়, আটক হওয়া মিরপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আরিফ হাসান ও লাইনম্যান জাহাঙ্গীরকে গতকাল সোমবার জেলে পাঠানো হয়। গ্রেপ্তার করা জাহাঙ্গীরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ধানমন্ডি থানার পুলিশ জানায়, বাসে আগুন দেওয়ার ঘটনায় গতকাল সোমবার দুপুরে মোখলেসুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওয়ার্ড বিএনপির সহসভাপতি বলে জানা গেছে।