বাসে উঠতে গিয়ে ছাত্রআহত, সহপাঠীরা সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে ওঠার সময় চালকের সহকারীর ধাক্কায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরএক ছাত্র রাস্তায় পড়ে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শাহিনুর রহমান নামের ওই ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে আগারগাঁও সড়ক অবরোধ করেন ছাত্ররা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র শাহিনুর রহমান গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের কাছে বেগম রোকেয়া সরণিতে একটি বাসে ওঠার চেষ্টা করেন। ছাত্রদের অভিযোগ, এ সময় বাসটির চালকের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দিলে রাস্তায় পড়ে গিয়ে শাহিনুর মাথায় গুরুতর আঘাত পান। তাঁর সঙ্গে থাকা অন্য ছাত্ররা তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসেশাহিনুরকে রাখা হয়েছে। শাহিনুরের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার বাগমারা গ্রামে।
সন্ধ্যা সাতটার দিকে শাহিনুরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকে সড়ক অবরোধ করেন। এতে ফার্মগেট থেকে মিরপুর সড়ক এবং আগারগাঁও থেকে প্রধানমন্ত্রীরকার্যালয় পর্যন্তনতুন সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাত সাড়ে নয়টার দিকে ছাত্ররা সড়ক থেকে অবরোধ তুলে নেন।