বাসে ওয়েল্ডিং করার সময় আগুন লেগে মিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়েরবাগে পুনম সিনেমা হলের সামনে বাসের নিচে শুয়ে ওয়েল্ডিং করার সময় আগুন লেগে দগ্ধ হয়ে ওয়েল্ডিং মিস্ত্রি মারা গেছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে পুনম সিনেমা হলের সামনে একটি বাসের নিচে শুয়ে ওয়েল্ডিং করছিলেন এক মিস্ত্রি। এ সময় হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে বাসে ছড়িয়ে পড়ে। ওয়েল্ডিং মিস্ত্রি দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার পর পুলিশ ওই সড়কে (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আগুন নেভানোর পর পুলিশ মিস্ত্রির লাশ উদ্ধার করে। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।