বাসে কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ‘ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে এক মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে। কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে ১ ফেব্রুয়ারি থেকে ৪০ জন বেকার যুবক ও যুব মহিলাকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশে যুব উন্নয়ন অধিদপ্তরের এটিই প্রথম ভ্রাম্যমাণ বাসে প্রশিক্ষণ কর্মসূচি। কেশবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার বলেন, একটি ভ্রাম্যমাণ বাসে ১৩টি ল্যাপটপের মাধ্যমে দেশের সাতটি বিভাগের উপজেলার অনগ্রসর যুবক ও যুব মহিলাদের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।