বাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সোহাগ পরিবহনে একটি বাসে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। এ সময় এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সিলেট বাসস্ট্যান্ড থেকে বাসটি ওইদিন রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ গোলচত্বর অতিক্রম হওয়ার পর পরই ওই ডাকাতেরা চালক ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য নিহার রঞ্জনকেও জিমিঞ্চ করে ডাকাতি শুরু করেন।  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি