প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-গজারিয়া-দাউদকান্দি যাত্রাপথে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসশ্রমিকদের বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে।সেতুর পশ্চিম প্রান্ত গজারিয়া উপজেলার বাউশিয়া ঘাট এলাকা থেকে সিটিং সার্ভিস বাসে যাত্রীপ্রতি ১০০ টাকা ও অন্যান্য বাসে ৬০-৭০ টাকা ভাড়া আদায় করা হয়েছে। অথচ এর আগে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে ৫০ টাকা ও বাউশিয়া ঘাট এলাকা থেকে ভাড়া ৪০ টাকা ভাড়া নেওয়া হতো।এ অভিযোগ প্রত্যাখ্যান করে ঢাকা-গজারিয়া-দাউদকান্দি যাত্রাপথের বাস মালিক সমিতির সভাপতি আমানউল্লা মিয়া বলেন, এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বাসের মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।