প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল ভিআইপি পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া বলেন, সকাল আটটার দিকে বড়বাড়ি এলাকায় ঢাকা থেকে গাজীপুরগামী বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে বাসের অধিকাংশ আসন পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির ওয়্যারিংয়ের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।