বাসেত মজুমদারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের নামে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন আইনজীবীরা। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ আইনজীবীদের এক সমাবেশে ওই নিন্দা জানানো হয়।
সমাবেশে বাসেত মজুমদার বলেন, ‘সেদিন আদালতের কথা ভালোভাবে শুনতে পারিনি। কিন্তু কিছু পত্রিকায় বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’
জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূনের সভাপতিত্বে সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, স ম রেজাউল করিম, বশির আহমেদ, আবু আব্দুল্লাহ, আবু সাঈদ সাগর, এম আশরাফুল ইসলাম ও রুহুল আনাম চৌধুরী সমাবেশে বক্তব্য দেন।