বাসের অগ্রিম টিকিট ১৪ জুলাই থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বিভিন্ন বাসের অগ্রিম টিকিট ১৪ জুলাই থেকে বিক্রি করা হবে। ১৫ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি করা হবে। রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল ছাড়াও শ্যামলী, কল্যাণপুর, কলাবাগান, ফকিরেরপুল, কমলাপুর, মালিবাগসহ বিভিন্ন স্থানে থাকা বাস কোম্পানির কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাবে। দূরপাল্লার বাস চলাচল নিয়ন্ত্রণ করে পরিবহনমালিকদের দুটি সংগঠন—বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অতীতে শুধু নামীদািম পরিবহন কোম্পানিগুলো অগ্রিম টিকিট বিক্রি করত। পরিবহনমালিকেরা জানান, এবার ঢাকার প্রায় সব টার্মিনাল ও পরিবহন কোম্পানির কাউন্টার থেকে একযোগে ১৪ জুলাই টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার বলেন, এক দিনে সব স্থানে টিকিট বিক্রি শুরু হলে বিশৃঙ্খলা কম হবে। কালোবাজারি কিংবা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও কমে যাবে।