বাসের চাকায় পিষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোমেনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১১টায় রাজশাহী-নওগাঁ সড়কের শালবাগান এলাকার বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম শাহ মখদুম থানার আহম্মেদ নগর এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমানের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পাশের শালবাগান বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন মোমেনা। রাস্তা পার হওয়ার সময় বেলা ১১টায় রাজশাহী-নওগাঁ সড়কের শালবাগান এলাকার বিজিবি ক্যাম্পের সামনে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।